Uncategorized

জীবনমান উন্নয়নের লক্ষে বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ ১৭৫ পরিবারের মাঝে ৮ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয় সমাজ পরিষদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ ১৭৫ পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে নগদ ৫ হাজার টাকা করে ৮ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। ১০ জানুয়ারী রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অর্থ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপকার ভোগী পরিবারের সদস্যগন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান “সুদর্শন চাকমা” বলেন বর্তমান সরকার একটি জনবান্ধন সরকার, ইতোমধ্যে সমাজের অসহায় ও দুঃস্থ – ভূমিহীন পরিবারের জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছেন এটি তারই একটি অংশ, এসময় তিনি বলেন আমরা যারা জনপ্রতিনিধি প্রায় সময় অসহায় লোকজন সাহায্যের জন্য আমাদের কাছে আসেন আমরা সবাইকে সবসময় সাহায্য করতে পারিনা, তবে সরকার এসব বিষয় মাথায় রেখে সমাজ সেবা কার্যালয়ে বিভিন্ন ভাতা ও সহায়তার ব্যাবস্থা রেখেছেন। আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে সহায়তার জন্য তালিকা দিতে পারি । তবে জরুরী হলে আমরা সব সময় ব্যাক্তিগত ভাবেও সাহায্যের চেষ্টা করি যেমন ডেলিভারি সমস্যা, ককুরে কামড়ালে জলাতঙ্কের ভ্যাকসিনের ব্যাবস্থা করে থাকি, কারণ কুকুরের ভ্যাকসিনের জন্য একজন রোগীর ২৫০০ টাকা লাগে এই ২৫০০ টাকার জন্যতো একটা মানুষ মরতে পারে না। এবার ক্ষমতায় এসেও আমি ১১০০ ভ্যাক্সিন কিনার টাকা দিয়েছি। এছাড়া গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা অভ্যাহত থাকবে। অন্যান্য বক্তব্যরা সমাজের অসহায় ও দুঃস্থ পরিবারের জন্য বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button