ঘিওরে হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন

ঘিওর,(মানিকগঞ্জ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে এক সপ্তাহব্যাপি বিনামূল্যে শীত বস্ত্র ও মাস্ক বিতরন কর্মসূচী নেয়া হয় কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের আবুল ডাক্তারের বাড়িতে ৪০ জন হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়। কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য শরিফুল ইসলাম তপন সিনিয়র লেকচারার মুন্নু নাসিং কলেজ, গিলন্ড, মানিকগঞ্জ এর সহযোগিতায় বানিয়াজুরী ও রাথুরা গ্রামের প্রবীনদের মাঝে শীত বস্ত্র বিতরন করার কম্বল সহায়তা দান করেন।
কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি করেন ডা.আবুল হাসান কবি কাজী নজরুল ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপি বিনামূল্যে শীত বস্ত্র ও মাস্ক বিতরন অনুষ্ঠানের ১ম দিন কম্বল বিতরন দিয়ে উদ্ভোধন করেন, অনান্য অতিথীদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ , মানিকগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি বলেন সমাজের সংগতি সম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীতকাল আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশের বৃহওর জনগোষ্ঠির শীত নৈরাশ্য ও বেদনার বার্তা বাহক মাত্র। সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসাইন মন্টু সকলের মাঝে কম্বল বিতরনের কাজ করেন আরো উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক মঈন বিশ^াস, গৌতম চক্রবর্তি, বিপ্লব চক্রবর্তি, আবু আছেম আনছারী, বারসিক প্রতিনিধি সুবীর কুমার সরকার বলেন সব মানুষের উচিৎ সমগ্র সৃষ্টির প্রতি দয়া – মায়া ও ভালবাসা সৌহার্দ্য ও মানবিক কতর্ব্য সম্পূর্ন হওয়া।
সভাপতি ডা. আবুল হাসান বলেন – আমরা প্রকৃতি ও সমাজের সকলের কাছে পরস্পর নির্ভরশীল। সমাজের সকলের সাথে আমাদের কোন না কোন সম্পর্ক আছে ,আমরা মানব জাতি কোন ভাবেই একা বেচেঁ থাকতে পারবো না । বিপদে আপদে সুখে – দুঃখে পরস্পরের পাশের্^ দাঁড়ানো ই সামাজিকতা। অসহয় ও হত দরিদ্রদের শীত নিবারনের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের সংগঠনের সামর্থ্য অনুযায়ী অব্যাহত থাকবে। বাগ-বানিয়াজুরী গ্রামের হত দরিদ্র লক্ষী কাহারু (৮০) কম্বল পেয়ে নিজের মনের কথা তুরে ধরে বলেন একদিকে করোনা অন্যদিকে শীত আমরা এর মধ্যে কি করতে পারি আমি ছোট একটা চায়েঁর দোকান করতাম , গরুতে ফেলে দেয়ায় পা ভেঙ্গে যায় এক বছর ঘরে পড়ে ছিলাম এখন একটু এ্ধসঢ়;কটু করে হাটঁতে পারি পায়ে ব্যাথা আছে তবু শীত থেকে বাচঁেত কম্বল নিতে এসেছি এই কম্বল পেয়ে আমার অনেকটা শীত নিবারন হবে, যারা কম্বল বিতরন করলেন তাদের আয়ু যেন বাড়ে এই দোয়া করি।
পরস্পরকে সন্মান ও শ্রদ্ধা করে আমাদের জীবনধারা রয়েছে চলমান, নিজস্ব সম্পদ ও অর্থ দিয়ে বিভিন্ন সময় সাধ্যমত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহায়তা করে চলছে কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগ এক সপ্তাহব্যাপি বানিয়াজুরী ইউনিয়নের জাবরা গ্রাম, তরাগ্রাম,বানিয়াজুরী ও রাথুরা গ্রামে ২০০০ পিচ করোনার ২য় ঢেউ মোকাবেলা করতে মাস্ক ও করোনা সচেতনা হ্যান্ড বিল বিতরন করবে। তাদের এমন উদ্যোগের ফলে সমাজের দরিদ্র জনগোষ্ঠির কিছুটা হলেও স্বস্থিওনিঃশ^াস ফেলবে।




