Uncategorized

আশুলিয়া প্রেসক্লাবের জয় সভাপতি, লিটন সম্পাদক

আশুলিয়া প্রেস ক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে সময় টেলিভিশনের জেলা সাব-ব্যুরো প্রতিনিধি (সাভার) মোজাফফর হোসেন জয় সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার আব্দুল ওহাব অপু। নির্বাচনে সভাপতি পদে মোজাফফর হোসেন জয় ২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম লিটন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মেহেদী হাসান মিঠু (যুগান্তর) ও ওমর ফারুক (আলোকিত কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম (ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবাইদুর রহমান লিটন (মুক্ত খবর), দপ্তর সম্পাদক পদে মনির মন্ডল (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক পদে তুহিন আহমেদ (জাগরণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেহেদী হাসান মুন্সি (জাতীয় অর্থনীতি), ক্রিয়া ও সাংস্কৃতিক পদে নজরুল ইসলাম মানিক (দিনকাল), নির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর আলম রাজু (আমাদের কন্ঠ), জাহিদ হাসান সাকিল (এটিএন নিউজ) ও আজম সরকার (খবর বাংলাদেশ)।
আপনার মতামত দিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button