Uncategorized

কোভিড রুখতে মাস্ক ব্যাবহার করি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : “মাস্ক নাই সেবা নাই” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা এনজিও সমন্বয় কমিটি ও জেলা এনজিও ফেডারেশন এর যৌথ অায়োজনে মানিকগঞ্জ শহীদ রফিক চত্ত্বরে প্রচারণা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনজিও সমন্বয় কমিটির সভাপতি জনাব ফরিদ খানের সভাপতিত্ত্বে ও বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কর্মসূচির শুভ উদ্ভোদন ঘোষনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু,সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর অালম, সাংবাদিক সমিতির নেতা মো. মতিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন অামরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ মন্ত্রানালয়ের দিক নির্দেশনায় কোভিডকে রুখে দিতে সরকারের নানাবিধ কাজের সাথে বেসরকারি এনজিও ও সেচ্ছাসেবী সংগঠনগুলো নিরলসভাবে কাজ করছে। অামরা অাজ বিশ্বে করোনা মোকাবেলায় রোল মডেল। মানিকগঞ্জও অামরা মডেল তাই ২য় ধাপ চলছে অাগামী মাসে তৃতীয় ধাপ চলবে।অাপবারা মাস্ক পরুন,স্বাস্থ বিধি মেনে চলুন,নিজদের পাশাপাশি চারপাশের সকলকে সচেতন ও ভালো রাখার দায়িত্ব অামাদের সকলের।
উল্লেখ্য যে জেলা শহরের ১০টি জনগুরুত্বপূর্ণ স্থানে মাস্ক ও স্যানিটাইজার বিতরণে উপস্থিত ছিলেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মনজুর হোসেন,চৈতি সর্ববিদ্যা, পিংকি সাহা,রফিকুল ইসলাম, এ বি এম অারিফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, শাহ মো. জুবায়ের, তাসমিয়া অাক্তার রোজী প্রমুখ। এছারাও এনজিওদের মধ্যে ছিলেন – ব্র্যাক,পাসা,বারসিক, বিলস,মুসলিম এইড,ডি অার অার এ,হাঙ্গার প্রজেক্ট, সাজেদা ফাউন্ডেশন, ওয়েব ফাউন্ডেশন, মসজিদ কাউন্সিল, শক্তি ফাউন্ডেশন, অাশা,অারব,সেবা,গাক,পিএমকে,এডরা,অরিশ,এ্যাসেড,বুরো বাংলাদেশ, স্টেপ,এস এস এস, গণস্বাস্থ্য কেন্দ্র,সিয়াবায়োসিস,টি এমএস এস,দিশা,এমডিসি, উদ্দিপন,জাগরণী চক্র ফাউন্ডেশন, সিএসডি,সীডস,ফ্যামেলী কেয়ার,অাম্বালা ফাউন্ডেশন, গণকল্যান ট্রাষ্ট, এসডিআই, এমডিপিওডি,পিএমকে প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button