বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী টুটুল চৌধুরী বিজয়ী

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহাসানুল হক চৌধুরী টুটুল(নৌকা) ৯ হাজার ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ¯^তন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হক(নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৪৭৮ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফিরোজ শাহ(ধানের শীষ) পেয়েছেন ২৯৮ ভোট এবং ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন(হাত পাখা) পেয়েছেন ৩৭২ ভোট।
কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে রিয়াজুল ইসলাম, ২নং ওয়ার্ডে উজ্জল সাহা, ৩নং ওয়ার্ডে খায়রুল আনাম কহিনুর, ৪নং ওয়ার্ডে আব্দুল মতিন শাহ, ৫নং ওয়ার্ডে মানিক রায়, ৬নং ওয়ার্ডে ফারুক সর্দার মধু, ৭নং ওয়ার্ডে রুহুল আমিন, ৮নং ওয়ার্ডে মাও. মোকছেদুর রহমান, ৯নং ওয়ার্ডে এমদাদুল হক, সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী কাউন্সিলর হয়েছেন শাহনাজ শেলী, সংরক্ষিত ২নং ওয়ার্ডে মাসরুহা পারভিন রুমা এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে মনোয়ারা বেগম। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট নয়টি ওয়ার্ডের ৬৫টি বুথে ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেন পৌর নাগরিকগণ। উল্লেখ্য- বদরগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮২জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭২২জন এবং নারী ১০ হাজার ৬০জন। সোমবার রাতে উপজেলা পরিষদ হলরুমে পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।




