Uncategorized

বান্দরবানে আগুনে পুড়লো ১৩টি দোকান

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা সদরের কেএসপ্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ দিকে বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের তীব্রতা বেড়ে পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ১৩টি দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয়দের দাবী, মার্র্কেটের একটি দোকানের পিছন থেকে আগুনের সুত্রপাত ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে মার্কেট সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, রেডিক্রিসেন্ট ও স্থানীয় বাসিন্দাদের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.কামাল উদ্দিন ভুইয়া জানান, আমরা অগ্নিকান্ডের সংবাদ পাওয়া মাত্রই আগুন নিভানোর কাজে নেমে পড়ি। প্রাথমিকভাবে ১৩টি দোকান পুড়ে যাওয়ায় তথ্য পাওয়া গেছে।
তবে আগুনের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত স্বাপেক্ষে জানা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button