ঘুমধুমের মরহুম মাস্টার জহির আহমদ ছিলেন একজন নির্লোভ, নিরহংকার ও পরোপকারী মানুষ

মাহমুদুল হাসান,নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রয়াত মাষ্টার জহির আহমদ স্নৃতি ফাউন্ডেশন গঠনে সকালে তুমব্রুস্থ নিজ বাড়িতে কোরআনখানী,পারিবারিক কবর জিয়ারাত,কালোব্যাজ ধারণ সহ দিনব্যাপী অনুষ্ঠান শেষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর শুক্রবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমীতির সভাপতি মরহুম মাষ্টার জহির আহমদ স্মৃতি ফাউন্ডেশন গঠনকল্পে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় উখিয়াঘাট কাষ্টম অভিজাত সম্পন্ন রেস্তোরাঁয় এ্যাডভোকেট .মো. শাহজাহানের সভাপতিত্বে, তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহানের সঞ্চালনায়, হাফেজ আব্দুল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মরহুম মাষ্টার জহির আহমদ স্নৃতি ফাউন্ডেশন গঠন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম. ছৈয়দ আলমের স্বাগত বক্তব্যে শুরু হয়।
এতে উপস্থিত থেকে অনুষ্ঠানের সমৃদ্ধতা আনেন মরহুম জহির আহমদের গর্বিত পিতা,অবসরপ্রাপ্ত শিক্ষক নুর আহমদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ শাহজাহানের সভাপতিত্বে মতবিনিময় সংগঠনের আত্মপ্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সফলতা কামনা করে আলোচনা করেন পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান ও মাষ্টার জহির আহমদ স্নৃতি ফাউন্ডেশন গঠন প্রস্তুতি কমিটির প্রধান সমন্ধয়ক নুরুল আবছার চৌধুরী, মোঃছৈয়দ আলম পরিচালক ক্যাপে হাইওয়ে রেস্তোরাঁ, বক্তব্যে রাখেন মরহুম মাষ্টার জহির আহমদের স্নেহের ছোট ভাই আব্দুর রহিম শাওন প্রধান শিক্ষক তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ রেজাউল করিম চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঃ মোঃ শাহজাহান সহ- সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ঘুমধুম ইউনিয়ন শাখা, মোঃ শাজেদ উল্লাহ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাইরুল বশর প্রধান শিক্ষক ঘুমধুম উচ্চ বিদ্যালয়, দিপন বড়ুয়া প্রধান শিক্ষক উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল হুদা সাধারণ সম্পাধক নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমীতি, মৌলানা মোঃ সেলিম উল্লাহ সুপার দক্ষিণ ঘুমধুম মিশকাতুন দাখিল মাদ্রাসা, রাজা মিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নাইক্ষ্যংছড়ি উপজেলা, আলমগীর হোসেন নীসা ছাত্রলীগ উখিয়া উপজেলা। সিনিয়র সাংবাদিক শ,ম গফুর, সাংবাদিক নুর মোহাম্মদ শিকদার, সাংবাদিক মাহমুদুল হাসান, এ্যাডভোকেট তারেক আজিজ জামি, ছৈয়দুর রহমান হ্নীরা সহকারি শিক্ষক ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃহেলাল উদ্দিন প্রধান শিক্ষক ঘুমধুম তুমব্রু পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আলোচনায় বক্তারা বলেছেন, মরহুম মাষ্টার জহির আহমদ শুধু একজন শিক্ষকই ছিলেন না।তিনি বহুগুণের অধিকারী একজন মানুষ। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে জহির আহমদ ছিলেন একজন নির্লোভ, নিরহংকারী ও পরোপকারী মানুষ। তাঁহার দীর্ঘ শিক্ষকতা জীবনে শত-শত শিক্ষার্থী আলোকিত ও আলোচিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন।তিনি বান্দরবান জেলার একজন আলোকবর্তিকা প্রজ্বলন করে গেছেন।মাষ্টার জহির আহমদের নামে ঘুমধুমে কোন প্রতিষ্ঠান কিংবা সড়কের নামকরণের প্রস্তাব উত্থাপন করা হয়।
উক্ত সভায় পালংখালীর প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী তার বক্তব্যে বলেন, মরহুম মাষ্টার জহির আহমদ ছিল সর্বাধিক জনপ্রিয় মানুষ, সবসময় সর্বস্তরের মানুষের খবর রাখতেন নিজে না খেয়ে অপরকে খাওয়াতেন। তিনি আরো বলেন, ঘুমধুম তুমব্রু যোগাযোগব্যবস্থার মধ্যভাগে যে রাস্তা ঐ রাস্তার নামকরন জহির আহমদ চত্তর করার জন্য প্রধান অতিথিকে বিশেষ অনুরোধ করেন।
মাষ্টার জহির আহমদের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা করেন সভার প্রধান অতিথি ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মরহুম মাষ্টার জহির আহমদ শুধু শিক্ষক হিসাবে সীমাবদ্ধকরণ করে নাই, বাংলাদেশের সব জেলায় বিচরণ ছিল বন্ধু মরহুম জহির আহমদের। তিনি আরো বলেন জহির আহমদের ফেলে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করে এবং উক্ত বক্তাদের বিভিন্ন চাহিদা পূরনের প্রতিশ্রুতি দিয়ে ও মাষ্টার জহির আহমদের আত্মার মাকফেরাত কামনা করেন।
মাষ্টার জহির আহমদের বর্ণাঢ্য কর্মময় জীবনের সফলতার উপর আলোচনা করেন সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহজাহান।
তিনি বলেন, অনুষ্ঠানের সমৃদ্ধতা আনেন আমার প্রতিষ্ঠানিক শ্রদ্ধেয় শিক্ষাগুরু ও মরহুম জহির আহমদের গর্বিত পিতা,অবসরপ্রাপ্ত শিক্ষক নুর আহমদ, সভাপতির বক্তব্যে আরো বলেন প্রয়াত শিক্ষক জহিরের কর্মজীবন, শিক্ষাজীবন, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবন থেকে শুরু করে সর্বাঙ্গীণ জীবন ছিল সকল স্তরের মানুষের কাছে শিক্ষনীয়। পরিশেষে তিনি মরহুম মাষ্টার জহির আহমদের কর্মজীবনের অর্জিত সম্পদ থেকে অসহায়, হতদরিদ্র, ও মেধাবী শিক্ষার্থীদের উপবিত্তি মূলক সংগঠন মাষ্টার জহির আহমদ স্মৃতি ফাউন্ডেশনের কমিটি ঘোষনা করেন।
উক্ত কমিটিতে দপ্তর সম্পাধক মোঃ শাহজাহান সহকারি শিক্ষক তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থ সম্পাধক ছৈয়দ আলম পরিচালক ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁ, মহাসচিব আব্দুর রহিম শাওন প্রধান শিক্ষক নিম্ম মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় তুমব্রু, কূ-চেয়ারম্যান দিপন বড়ুয়া প্রধান শিক্ষক উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়,এবং চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, প্যানেল চেয়ারম্যান পালংখালী ইউনিয়ন পরিষদ।
আলোচনা সভা শেষে মাওলানা নুরুল হাসান আজাদের পরিচালনায় বিশেষ মোনাজাতে মরহুম মাষ্টার জহির আহমদের কর্মময় জীবনের সফলতা প্রশংসা করে তাঁর আত্নার মাগফেরাত কামনা করা হয়।




