Uncategorized

বাঘাইছড়ি বাইতুশ শরফ এতিম খানায় শিক্ষা সামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ এতিম খানায় শিক্ষা সামগ্রী দিয়েছেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। ২১ ডিসেম্বর সোমবার দুপুর ২ ঘটিকায় উপজেলার মধ্যমপাড়া বায়তুশ শরফ এতিম খানায় উপস্থিত হয়ে সেখানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী তুলেদেন প্রতিষ্ঠান প্রধানের হাতে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক পৌর প্রসাশক নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এবং এতিম খানা পরিচালনা পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা এতিমদের জন শুধু শিক্ষা সামগ্রীই নয় এসময় তিনি প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীর জন্য উন্নত মানের খাবার ব্যাবস্থা করেন এবং একসাথে দুপুরের খাবার গ্রহন করেন। এসময় তিনি বায়তুশ শরফ কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন এবং পূর্বের ন্যায় সহযোগিতা অব্যহত রাখার ঘোষনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button