আন্তর্জাতিক সংবাদ
ফিজিতে ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সুপার সাইক্লোন ইয়াছার প্রভাবে ফিজির পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাইক্লোনে ইতোমধ্যে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। রবিবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানান।
ইয়াছারের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ২৩ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও ফসল ও গবাদি পশুর বিশাল ক্ষয়ক্ষতির পাশাপাশি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গ্রাম।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের পরিচালক ভাসিতি সোকো বলেন, কৃষকদের সহায়তায় মৃত পশুপাখি অপসারণ ও সংক্রামক রোগের ঝুঁকি কমানোর জন্য করার কৃষি কর্মকর্তাদের দুর্গত অঞ্চলে পাঠানো হচ্ছে।




