Uncategorized

রাজারহাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা উপলক্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন রাজারহাট এর আয়োজনে ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট রাজারহাট এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে এবং আরডিআরএস বাংলাদেশ রাজারহাট উপজেলা সমন্বয়ক মো: মোসলেম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আকলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহের উদ্দিন ধনী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, নুরুজ্জামান হক বুলু, আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো: সোলায়মান আলী, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান লিমন, সাংবাদিক শফিকুল ইসলাম সজীব,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button