নওগাঁয় বিএনপির মাস্ক ও কম্বল বিতরণ

নওগাঁ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে ৫ শতাধিক কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ ও অ্যাড রফিকুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটি’র সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, রবিউল ইসলাম বুলেট, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামু্ুনুর রহমান রিপন,শফিউল আজম (ভিপি) রানা, সাবেক এমপি রায়হান আকতার রানি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি, আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুন বিন দোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।#




