আন্তর্জাতিক সংবাদশিরোনাম

১৭ বিলিয়ন রূপির মহাদুর্নীতির অভিযোগ ইন্দোনেশিয়ার মন্ত্রীর বিরুদ্ধে

ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৭ বিলিয়ন রূপি বা ১.২ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। দেশটির দুর্নীতির দমন কমিশন বা কেপিকে এই অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়েছে, সরকারের কোভিড-১৯ দমন প্রকল্পে দুটি কো¤পানি থেকে ১.২ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী জুলিয়ারি বাতুবারা। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, অভিযোগ আনার পরই কেপিকে অফিসে যান বাতুবারা। এর আগে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। বাতুয়াবারা ইন্দোনেশিয়ার শাসক দল ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টির সদস্য। তবে তার এই দুর্নীতি নিয়ে এখনো চুপ রয়েছে দলটি। বাতুবারার সঙ্গে আরো দুই কর্মকর্তা এই মহাদুর্নীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
তারা সরকারের প্রায় ৬ ট্রিলিয়ন রূপি বা ৪২০ মিলিয়ন ডলারের একটি প্রকল্পে নিজেদের প্রভাব খাটানোর জন্য বড় অঙ্কের ঘুষ নিয়েছিলেন। ঘটনার সঙ্গে যুক্ত আরো কয়েকজনকে রাজধানী জাকার্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বাতুবারাকে আজীবন কারাগারে থাকতে হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button