শিরোনাম

অনিয়মের অভিযোগে চরভদ্রাসনের উপজেলা নির্বাচন বাতিল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগে রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।
রবিবার ইসি উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১০ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তদন্ত শেষে ইসির কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
নির্বাচনে অনিয়ম হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করা হল।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর এ উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউছার জয়ী হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button