Uncategorized

ফেনীতে দূর্ণীতির অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদ সভা

ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী কামাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, স্কুলের উন্নয়নমুলক কাজে দূর্ণীতি ও বিগত সময়ে জাতীয় দিবস পালন না করা সহ বিভিন্ন অভিযোগ এনে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার (৪ ডিসেম্বর)সকালে কামাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল ইসলাম প্রকাশ নাজু মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় এলাকার ইউপি মেম্বার বদিউজ্জামান, স্থানীয় মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হোসেন স্বপন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন প্রতিবাদ সভায় প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগমকে বদলী করার জন্য উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি আহবান জানিয়ে বলেন,শুধু অনিয়ম, দূর্ণীতি নয় বিগত দিনে জাতীয় দিবসের কোন কর্মসূচি বিদ্যালয়ে পালন করা হয়নি।স্বপন বলেন, স্কুলের সন্নিকটে আরবী মক্তবটি এখন নেই।এই মক্তবের টাকাও আত্মসাৎ করা হয়েছে। প্রধান শিক্ষিকার স্বামী জামাত সমর্থিত উল্লেখ করে স্বপন বলেন, নিজের স্বামীকে সভাপতি, নিজ স্কুলে আপন জা স্কুল শিক্ষিকাকে শিক্ষক প্রতিনিধি, নিকট আত্মীয়কে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করে আত্মীয়করণ করার মাধ্যমে কমিটি গঠন করতঃ বিদ্যালয়কে জামাতের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে নাজু মজুমদার বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। বিগত দিনের সকল অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা কর্মকর্তার প্রতি অনুরোধ জানিয়ে নাজু মজুমদার স্কুল খোলার সাথে সাথেই প্রধান শিক্ষিকাকে বদলী করার দাবী জানান। এসময় উপস্থিত গ্রামবাসী নাজু মজুমদারের বক্তব্যকে সমর্থন জানান।
প্রতিবাদ সভায় উপস্থিত কয়েকজন অভিভাবক ৫ম শ্রেণী পাশ করার পর সার্টিফিকেট নিতে ৫শ থেকে হাজার টাকা নেওয়ার অভিযোগ করে বলেন, স্কুলে ঠিকমতো পাঠদান না করিয়ে কাঁথা সেলাই, ছোট-ছোট শিক্ষার্থীদের দিয়ে মাথার উকুন বাছাই করতে বলা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন,সরকারী স্কুলের অবঃ শিক্ষক আহসান উল্লাহ মজুমদার, সরকারী খাদ্য কর্মকর্তা হুমায়ুন পাটোয়ারি, আওয়ামীলীগ নেতা এমরান প্রমুখ।
ম্যানেজিং কমিটির বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগম বলেন, অভিভাবক নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচন করা হয়েছে। কমিটি গঠনে নিজের স্বামীকে বি,এ পাশ উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কমিটির বিষয়ে পরবর্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসি বলেন,এ বিষয় জানতে পেরে প্রধান শিক্ষিকাকে অভিভাবকদের সাথে বৈঠক করে কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button