Uncategorized

ফেনীতে শীতের আগমনে প্রস্তুত চরাঞ্চলের গাছিরা

আবদুল্লাহ রিয়েল,ফেনী : বাংলাদেশের বৈচিত্রময় ঋতুর মধ্যে শীতকাল অন্যতম, আর এই শীতকালের ঐতিয্যবাহী গ্রামীন খাবার খেজুর রসের পিঠাপুলি, শিরনী মিঠাই ইত্যাদি।
ফেনীর সোনাগাজী দাগনভূঁঞা ছাগলনাইয়ায় খেজুর গাছ থেকে রস আহরণ করে লাভের মুখ দেখে গাছিরা। সোনাগাজী উপজেলার আদর্শগ্রামের বৃদ্ধ গাছি শফিউল্লাহ (৬২) বলেন এবার শীতের আগমনি দেখে বুজা যাচ্ছে রস উৎপাদন বাড়বে।
চরাঞ্চলের নোনা মাটিতে খেজুর গাছ বেশি বাড়ে এবং রস ভালো হয়। রস আহরনে এখনো চিরচায়িত গ্রাম্য রিতীতে ঝুঁকি নিয়েই কোমরে রশি (দড়ি) বেঁধে গাছে ঝুলে রস সংগ্রহে করে গাছিরা। শীতের বিকালে ছোট বড় মাটির হাঁড়ি গাছে বেঁধে তা থেকে সকালে রস সংগ্রহ করতে হয়। গাছিরা কাঁচা রস এলাকার বিভিন্ন স্থানে ও হাটে-বাজারে খাওয়ার জন্য বিক্রি করেন। আবার কেউ কেউ সকালেই এই রস জ্বালিয়ে গুড় মিঠাই তৈরি করেন।’
ছাগলনাইয়া উপজেলার গাছি আবদুল হাকিম বলেন- ‘বর্তমানে যে হারে খেজুর গাছ হারিয়ে যেতে বসেছে, তাতে এক সময় হয়তো আমাদের এলাকায় খেজুর গাছ থাকবে না। এই ঐতিহ্যকে ধরে রাখতে চাইলে আমাদের সবার উচিত তালগাছের মতো বেশি বেশি খেজুর গাছ লাগানো এবং তা যত্ন সহকারে বড় করা।’
অনুসন্ধানে দেখা গেছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বাংলার ঐতিয্যবাহী খেজুর রস ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ খেজুর গাছ রোপনে মানুষ আগ্রহী হচ্চেনা, তালগাছ রোপনের মত খেজুর গাছ রোপনে প্রচারনা চালালে খেজুর গাছ বৃদ্ধি পেতে পারে, না হয় ধীরে ধীরে হারিয়ে যাবে খেজুর রসের ঐতিয্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button