Uncategorized

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি

দেবীগঞ্জ (পঞ্চগড়) : উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ঝেঁকে বসেছে শীত। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার সাথে পড়ছে শীত। শীতের কারণে মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছে না। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
শনিবার ভোর থেকে ঘন কুয়াশা থাকার কারণে দেবীগঞ্জের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। এর আগে গতকাল শুক্রবার সারা দিন দেবীগঞ্জ উপজেলায় সূর্য দেখা যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েক দিন থেকে তাপমাত্রা উঠা-নামা করছে। শনিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button