Uncategorized

জেলের জালে ২৯ কেজির বাঘাইড়

রাজবাড়ি : রাজবাড়ির গোয়ালন্দে জেলে জয়নাল হালদারের জালে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাটের অদূরে সোমবার ভোরে মাছটি ধরা পড়ে।
জেলে জয়নাল হালদার বলেন, প্রতিদিনের মতো গত রবিবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে, মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাটে মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলামে সর্বোচ্চ ১০৫০ টাকা টাকা দরে মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া মকু মোল্লার আড়ত থেকে ১০৫০ টাকা কেজি দরে কিনেছি।
ঢাকার কোনো এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি।
ইতিমধ্যে কয়েক জায়গা থেকে ফোন আসছে বলে জানান এই ব্যবসায়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button