বিনোদন

১শ কোটি পারিশ্রমিকে অক্ষয়

বিনোদন ডেস্ক : ১শ কোটি পারিশ্রমিকে এবার অভিনয় করবেন বলিউড তারকা অক্ষয় কুমার। শোনা যাচ্ছে, আসন্ন একটি কমেডি ছবির জন্য নাকি ১০০ কোটি টাকা নিচ্ছেন তিনি। কিছুদিন আগেই জ্যাকির প্রযোজনায় ‘বেল বটম’ ছবির কাজ শেষ করেছেন এই অভিনেতা। সেই ছবির সেটেই নাকি এই ছবির চিত্রনাট্য তাকে শোনানো হয়েছিল। চিত্রনাট্য শুনে অক্ষয়ের পছন্দ হয়েছে। অভিনয়ে সম্মতি জানান। আর এই ছবির জন্যই নাকি ১০০ কোটি টাকা পেতে চলেছেন বলিউডের খিলাড়ি। বলিউডের দামি তারকাদের একজন অক্ষয়।
সম্প্রতি তার ‘লক্ষ্মী’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এদিকে এরইমধ্যে আগামী বছরের সকল কাজও গুছিয়ে নিতে শুরু করেছেন তিনি। একইসঙ্গে এবার পারিশ্রমিকের পরিমাণেও সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button