গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি মামলায় মোট ৪৭ জনকে গ্রেপ্তার হয়েছেন। আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ১২টি থানায় (পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল) ১৬টি মামলা হয়েছে।
Related Articles
Check Also
Close
-
পরিবহনে নৈরাজ্য-যাত্রী হয়রানি বন্ধের দাবিAugust 10, 2019