Uncategorized

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, অতঃপর ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালী প্রতিনিধি : প্রেমের টানে সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে দুই দফায় বিয়ের দাবিতে অনশন করেছে এক প্রেমিকা।
শুক্রবার রাতে অনশনে ব্যর্থ হয়ে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই গ্রামে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টায় চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী ও মামলার বরাত দিয়ে তিনি আরো জানান, চাটখিলের পূর্ব দেলিয়াই গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে কাউছার হোসেনের (৩৫) সাথে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা ছদ্মনাম নাজমা আক্তারের (১৯) সাথে মোবাইলে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে মুঠোফোনে গত তিন বছর যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। পরে কাউছার তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিক স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিছু দিন আগে প্রেমিকা তার প্রেমিক কাউছারকে তাকে বিয়ে করার কথা বললে সে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ওই যুবতী প্রেমিকার বাড়িতে আসার পর কাউছারের পরিবারের লোকজন তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে প্রেমিকাকে বাড়ি থেকে বের করে দেন। অপর দিকে অভিযুক্ত কাউছার তার বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়। এরপর (৯ নভেম্বর) ও (১২ নভেম্বর) প্রেমিকা কাউছারের আশায় তার বাড়িতে অনশন করে ব্যর্থ হয় প্রেমিকা। অনশনে ব্যর্থ হয়ে প্রেমিকা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পরিদর্শক (তদন্ত) লাল মিয়া আরো জানান, মামলার আলোকে অভিযুক্ত আসামিকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button