Uncategorized

রাজারহাটে ইজিবাইক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজার হাটে তিস্তা হাইওয়ে রোডে ইজিবাইক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
জানা যায়, রাজার হাট উপজেলার রাজার হাট – তিস্তা হাইওয়ে রোডের দেবীচরণ (চড়াইখেলা),র আমেরতল নামক স্হানে অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আজিজুর রহমান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকবাসী সূত্রে জানা যায়- আজ ২২ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে আমেরতল নামক স্হানে দু দিক থেকে আসা ইজিবাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আজিজুর রহমান নামের ঐ যুবক গুরুতর আঘাত পান।
পরে আশেপাশের লোকজন ছুটে এসে ঐ যুবকসহ আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। রাজার হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ আজিজুর রহমানকে মৃত হয়েছে বলে নিশ্চিত করেন।
নিহত আজিজুর রহমানের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাঁশগাড়া এলাকায়। তার পিতার নাম মৃত আবুল মাষ্টার। এ নিয়ে মৃত আজিজুর রহমানের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button