বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ৮ সেপ্টেম্বর মঙ্গল বার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভা যাত্রা শুরু করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন আবুল কাইয়ুম – উপজেলা ভাইস চেয়ারম্যান, কৃষিবিদ নিহার রঞ্জন রায় – উপজেলা কৃষি অফিসার, নুর মোহাম্মদ – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জয়নাল আবেদীন – উপজেলা শিক্ষা অফিসার, বেলাল উদ্দিন – উপজেলা প্রগ্রাম অফিসার, জনাব দিলিপ কুমার দাস- সভাপতি উপজেলা প্রেসক্লাব, সহকারী শিক্ষা অফিসার দ্বয়, মাদ্রাসার সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গন উপস্থিত ছিলেন। ” কোভিড- ১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা ” শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন।




