বিনোদন

ঘোড়াঘাটের ইউএনও এবং মুক্তিযোদ্ধা বাবার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারাগঞ্জে মানববন্ধন

রংপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও এবং মুক্তিযোদ্ধা বাবার উপর বর্বরোচিত হামালার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুরের তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। রোববার দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি রেজাউল করিম বাবুল। এসময় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন যুবলীগ নেতা রিয়াদুন্নবী রিয়াদসহ অন্যরা। বক্তারা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কর্মরত ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button