sliderমহানগরশিরোনাম

হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা-১৪ আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুসসালাম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা এস এ সিদ্দিক সাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেনেজ লাইন ও মসজিদের ওজুখানা সংস্কার কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি দোয়া ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন। এরপর তিনি অংশগ্রহণ করেন দক্ষিণ বিশিল নাগরিক সংগঠন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে। করোনাকালীন মানবিক অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে জনাব সাজুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন সংগঠনের সভাপতি খান মুহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক মুন্সি জাকির হোসেন মনির।

অনুষ্ঠানটি NEXT-GENERATION সামাজিক সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সাজু বলেন: “এলাকার জনগণের সুখ-দুঃখে আমি ও আমার পরিবার সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমার পিতা মরহুম আলহাজ্ব এস. এ. খালেক বৃহত্তর মিরপুরের পাঁচবার নির্বাচিত এমপি ছিলেন। তাঁর দরজা যেমন সবসময় জনগণের জন্য খোলা ছিল, আমার বাড়ির দরজাও আপনাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে এলাকার যেকোনো সমস্যা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সমাধান করবো।”

পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button