sliderনারীশিরোনাম

নারী মৈত্রী কেন্দ্রীয় কমিটি নারীনেত্রী জামালী সভাপতি ও ইভা সাধারণ সম্পাদক নির্বাচিত

শ্রমজীবী নারীদের লড়াকু সংগঠন শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কাউন্সিল সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে শেষ হয়েছে। কাউন্সিলে নারীনেত্রী বহ্নিশিখা জামালীকে সভাপতি ও স্নিগ্ধা সুলতানা ইভাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কমিটির তালিকা নিম্নরুপ :
সভাপতি – বহ্নিশিখা জামালী
সহসভাপতি – রাশিদা বেগম
সহসভাপতি – সাবিনা ইয়াসমিন
সাধারণ সম্পাদক – স্নিগ্ধা সুলতানা ইভা
সহসাধারণ সম্পাদক – মুক্তা ইসলাম
সাংগঠনিক সম্পাদক – তানিয়া আকতার লিমা
সমাজকল্যাণ সম্পাদক – পারুল বেগম
কোষাধ্যক্ষ – ফাতেমা খাতুন
দপ্তর সম্পাদক – আয়েশা সিদ্দিকা
কেন্দ্রীয় কমিটির সদস্য : রহিমা খাতুন, ফারজানা ইয়াসমিন, সেলিনা বেগম, চম্পা আকতার, সুফিয়া বেগম প্রমুখ।
সাত জনকে পরবর্তীতে কো – অপ্ট করা হবে।
কাউন্সিলে সংশোধনী ও সংযোজনীসহ সংগঠনের ঘোষণাপত্র, কর্মসূচী ও গঠনতন্ত্র নবায়ন করা হয়।
বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের কাউন্সিল অধিবেশনে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ করার দাবি জানানো হয়।
অপর এক প্রস্তাবে নারী অধিকারের পরিপন্থী সকল সকল বিধিবিধান ও তৎপরতা নিষিদ্ধ করার আহবান জানানো হয়।
প্রস্তাবে নারী অধিকার ও নারীমুক্তির লক্ষে নারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button