slider

পরিবেশ দিবসে গ্রামীণ নারীদের বসতভিটায় বৃক্ষ রোপণ

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “একটাই পৃথিবী” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদুনিয়াতেই পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের বিনোদপুর ঋষিপাড়াতে দুলাল মণি দাস এর বাড়ীতে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে বিকেল ৩.০০-৫.০০ ঘটিকা পর্যন্ত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ গ্রাম গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সংলাপ- মতবিনিময় ও বৃক্ষ বিতরণ কমসূচি অনুষ্ঠিত হয়।
সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠানে ঝর্ণা রানী দাস এর সভাপতিত্বে ও প্রকল্প সহায়ক রিনা আক্তার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন বারসিক কর্মী আছিয়া আক্তার। সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা প্রতিরোধে ও বসতভিটায় বৃক্ষ রোপণের উপকারীতা বিষয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থা সিংগাইর উপজেলা চেয়ারম্যান আনোয়ারা খাতুন, নিরাভরণ থিয়েটারের এর সাধারণ সম্পাদক শাহাদত সন্দীপন সায়েম,বারসিক প্রকল্প কর্মকর্তা মো নজরুল ইসলাম, শ্যামলী মনি দাস, প্রবীণ সুবল মনি দাস, প্রেম কুমার দাস ও দুলাল মনি দাস প্রমুখ।
বক্তারা বলেন পৃথিবী ও জীবন একটাই। প্রকৃতি আমাদের বিনামূল্যে মুক্তহস্তে অসীম সম্পদ দান করেছেন। সমাজে একশ্রেণির ধনাঢ্য লোভী মানুষ প্রকৃতির সাথে বিরূপ আচরণ করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও সামিজক সহিংসতা করছে তার কুফল আমরা পাচ্ছি। আমরা আমাদের চারপাশের ধরনী রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার আন্দোলন করছি। নদী নালা খাল বিল দখল দুষন বন্ধ করতেই হবে। জনসাধারনের প্রতি সবুজ গ্রাম গড়ার আন্দোলনকে বেগবান করতে বেশি করে বসতভিটায় পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ ও সংরক্ষণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button