Uncategorized

তুমব্রু নবারুন ক্রীড়া চক্রের অসহায় হতদরিদ্র মায়ের হাতে নগদ অর্থ প্রদান

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর পাড়ার মরহুম হামিদুল হকের বড় মেয়ের বিবাহের কার্যসম্পাদনের জন্য হামিদুল হকের স্ত্রী নুর বানুর হাতে নগদ ৫০০০ ( হাজার) টাকা তুলে দেয় তুমব্রুর একটি বৃহত্তর সামাজিক সংগঠন তুমব্রু নবারুন ক্রীড়া চক্র।
উক্ত নগদ টাকা প্রদানেকালে উপস্থিত ছিলেন, তুমব্রু নবারুন ক্রীড়া চক্রের সভাপতি মো. রুবেল, ক্রীড়া সম্পাদক তারেক হোসেন, অর্থ সম্পাদক মফিজুর রহমান, মোঃইলিয়াছ হাসান রবি দপ্তর সম্পাদক, মোঃআবছার উপদেষ্টা , মোঃ জসিম উদ্দিন সাধারন সম্পাদক প্রমুখ ।
জানা যায়, গত ১০/১৫ দিন পূর্বে অসহায় নুর বানুর স্বামীর মৃত্যুকালে ২ ছেলে, ও ২ মেয়ে রেখে যান। ইতিমধ্যে মরহুম হামিদুল হকের বড় মেয়ে জোবাইদার বিবাহের দিন ধার্য হয় এবং একটি অসহায় পরিবারের দুঃসময়ে নগদ অর্থ দিয়ে পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে দেয় তুমব্রু নবারুন ক্রীড়া চক্র। নগদ অর্থ প্রদানকালে তুমব্রু নবারুন ক্রীড়া চক্রের সভাপতি মোঃ রোবেল বলেন, তুমব্রু নবারুন ক্রীড়া চক্রের পক্ষ থেকে অসহায় গরীব ঘরের ছেলেমেয়ের বিয়ে, গরীব মেধাবী ছাত্রছাত্রীর লেখাপড়ার খরচ থেকে শুরু করে সকল মানবিক মানবিক কার্যকলাপ চালু থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button