৮৯ -তে চির কিশোর

তাঁর নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। পৃথিবী তাঁকে চেনে কিশোর কুমার নামে৷ কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ও গৌরী দেবীর কনিষ্ঠ সন্তান তিনি। আজ ৮৭ তম জন্মদিনেও পৃথিবীর কাছে চির কিশোর তিনি৷
দাদা অশোক কুমারের হাত ধরেই সেলুলয়েডে অভিষেক তাঁর, এরপর তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন একের পর এক অনবদ্য সৃষ্টি৷ কখনও অভিনয়ের মধ্যে দিয়ে, কখনও বা গান দিয়ে মুগ্ধ করেছেন বাঙালী তথা পৃথিবীকে৷
শিকওয়া তো নেহি, পল পল দিলকে পাস তুম রহতে হো, সাগর কিনারে দিল ইয়ে পুকারে, রূপ তেরা মস্তানা, প্যার মেরা দিওয়ানা গান গুলো আজও সর্বকালের সেরা৷ সঙ্গীত প্রেমী দের সুখ-দু:খের একমাত্র সঙ্গী৷ আর আজ এত বছর পরেও যা রয়েগেছে জনপ্রিয়তার শীর্ষে৷
বাংলার পাশাপাশি বিভিন্ন প্রান্তের সঙ্গীত জগতের মানুষেরা শ্রদ্ধা জানালেন সঙ্গীত জগতের এই প্রবাদপ্রতিম মানুষটিকে ৷ সঙ্গীতের গুরু চির কিশোরকে শ্রদ্ধা জানালাম আমরাও৷ কলকাতা ২৪X৭




