আন্তর্জাতিক সংবাদশিরোনাম

৭১ বছর বয়সী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

ব্রিটিশ রাজ পরিবারে প্রিন্স চার্লসের শরীরে মিলল করোনা ভাইরাস। এএফপি জানায়, প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে স্কটল্যান্ডে রয়েছেন।
রাণী এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লস সম্পর্কে ক্লারেন্স হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রিন্স চার্লসের পরীক্ষা করে জানা গেছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে এর বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে তিনি এখনো সুস্থ অনুভব করছেন এবং বিগত কয়েকদিনের মত এখনো ঘরে থেকে কার্যক্রম পরিচালনা করছেন।
সেখানে আরো বলা হয়, দ্যা ডাচের অব কর্নওয়েলকেও পরীক্ষা করা হয়েছে। কিন্তু তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সরকার এবং মেডিকেল দলের পরামর্শ অনুসারে প্রিন্স ও ডাচেস স্কটল্যান্ডে আইসোলেশনে রয়েছেন। এনএইচএস তাদের শরীরে ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়।
অবশ্য কার মাধ্যমে তার শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে তা নিশ্চিত করে জানানো সম্ভব নয় বলে জানিয়েছে ক্লারেন্স হাউজ। সেখানে উল্লেখ করা হয়, বিগত সপ্তাহে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস। সুতরাং কার মাধ্যমে তার শরীরে ভাইরাস এসেছে তা বলা কঠিন। সিএনএন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button