sliderশিরোনামসুস্থ থাকুন

করোনা শনাক্তের হার বেড়ে ১.২৮

দেশে ফের করোনার শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২৮ শতাংশে। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬৪ শতাংশ।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য। একই সময়ে করোনায় নতুন শনাক্ত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৫২ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ২০হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৪ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে শূন্য , রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button