আইন আদালতশিরোনাম

৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ খালেদা জিয়াকে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য ৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।
আজ (বুধবার) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
মামলাইয় বেগম জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল আজ। মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় জেরা সংক্রান্ত আপিল আবেদন শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় পেছানোর জন্য আবেদন করেন। অপরদিকে হরতালের নিরাপত্তা অভাবে আদালতে হাজির হতে না পারায় আরো একটি আবেদন করেন তার আইনজীবীরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩। পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button