শিক্ষাশিরোনাম

৫ দফা মেনে নোটিশ আকারে প্রকাশ করলো বুয়েট প্রশাসন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দাবিতে সবশেষ শিক্ষার্থীদের ৫ দফা দাবিও মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব দাবি মেনে শনিবার নোটিশ আকারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার বুয়েট প্রশাসনের জারি করা নোটিশে উল্লেখ করা হয়-
১. হত্যাকারীদের বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হবে। আদালতে অন্য কেউ দোষী হলে তাকেও বহিষ্কার করা হবে। নির্যাতনের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
২. অবৈধ ছাত্রদের ছিট বাতিল করা হবে।
৩. ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসন সক্রিয় থাকবে।
৪. হলগুলোর সিসিটিভি সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে।
৫. সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হলো।
এর আগে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ১৪ অক্টোবর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগে শিক্ষার্থীরা ৫ দফা দাবি পূরণের আহ্বান জানান।
শনিবার দুপুর ১২টায় সমাবেশের শুরুতে এসব কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এর আগে আবরার ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং ৫ দফা দাবি আদায়ে বুয়েট শহীদ মিনারের সমাবেশে অংশ নিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
সমাবেশের শুরুতে ছাত্র প্রতিনিধিরা বলেন, ভিসি স্যার চাইলে আমাদের পরিবর্তিত ৫ দফা দাবি এক ঘণ্টাতেই পূরণ সম্ভব। ৫ দফা দাবি পূরণ না হলে ১৪ অক্টোবরের ভর্তি পরীক্ষা হতে দেয়া হবে না।
৫ দফা দাবিগুলো হলো: হত্যাকারীদের বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হবে এ মর্মে নোটিশ দেওয়া, সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের জন্য অবৈধ ছাত্রদের সিট বাতিল করা, সাংগঠনিক অফিস সিলগালা করা, ফাহাদের মামলার খরচ দেওয়ার নোটিশ দেওয়া ও ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা প্রকাশে একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করে সব হলের সিসিটিভির ফুটেজে সার্বক্ষণিক মনিটরিং করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button