
স্বীকৃতি বিশ্বাস : বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ, দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসনের রেশনিং ব্যবস্থা চালু, লুটেরা দূর্নীতিবাজ টাকা পাচারকারীদের বিচার, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল সহ সকল কলকারখানা চালু,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ স্থানীয় দাবিতে পদযাত্রা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকাল চারটায় কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। ১১ জুলাই থেকে ২০ জুলাই সারা দেশে ৫টি রুটে পদযাত্রা,পথসভা,সমাবেশ অনুষ্ঠিত হবে।
পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, কমরেড শামিম ইমাম, কেন্দ্রীয় সদস্য কমঃ ডাঃ হারুনার রশিদ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।



