slider

৫৩ টি মসজিদে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা ২ আসনের অন্তর্গত ভাকুর্তা ইউনিয়নের মোট ৫৩ টি মসজিদে ২০ হাজার টাকা করে ব্যক্তিগত সহায়তা প্রদান করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ ।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল বারেক ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মসজিদ কমিটি কর্তৃপক্ষ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন।
আর্থিক অনুদানের পাশাপাশি সুখেদুখে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গিকার করেন শাহীন আহমেদ, এসময় আর্থিক অনুদান পেয়ে উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান অনুদান নিতে আসা মসজিদ কমিটির কর্তৃপক্ষরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button