জাতীয়শিরোনাম

৫০ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী : বাড়ি ফিরেছে ৪২ হাজার

দিনদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরমধ্যে রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ৫০ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গেল ১ জানুয়ারি থেকে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু বাস্তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক গুণ বেশি! সরকারি ভাবে মৃতের সংখ্যা ৪০ জন বললেও বেসরকারি এ সংখ্যা দ্বিগুণ।
তবে আশার কথা হলো ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৫০ হাজার রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭০১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button