বিনোদন

৪ ঘণ্টা পর কেঁদে দৌড়ে পালিয়েছিলেন ফারাহ!

কোরিওগ্রাফার থেকে চিত্রনির্মাতা বনে যাওয়া বলিউড তারকা ফারাহ খানকে সম্প্রতি জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার থ্রি’-তে দেখা গেছে। তৃতীয় মৌসুমের ওই পর্বটি ছিল সম্পূর্ণ বিনোদনধর্মী ‘গুরু-শিষ্য পর্ব’। সেখানে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন ফারাহ।
এই যেমন, সুপারস্টার সালমান খান ও জ্যাকি শ্রফ সম্পর্কে গোপন কথা ফাঁস করেছেন ‘ওম শান্তি ওম’ পরিচালক ফারাহ খান। বলেছেন, সালমান ও জ্যাকিকে নাচ শেখানো খুব কঠিন। শোর বিচারক, নির্মাতা অনুরাগ বসু ফারাহ খানকে জিজ্ঞেস করেন, কাকে নাচ শেখানো তাঁর পক্ষে কঠিন ছিল। উত্তরে সালমান ও জ্যাকির নাম নেন ফারাহ।
ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার কোরিওগ্রাফার ছিলেন ফারাহ খান। সেটের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘জ্যাকি শ্রফকে নাচ শেখানো খুব কঠিন ছিল।’
দুষ্টুমি করে ফারাহ বলেন, মনে হচ্ছিল তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কারণ ওই ছবির আগে একটি গানের জন্য জ্যাকি শ্রফ, অনিল কাপুর ও পূজা ভাটকে নাচ শেখানোর দায়িত্ব পড়েছিল তাঁর ওপর।
তখন জ্যাকি একটি কথা বলেছিলেন ফারাহকে। সেটিও শোনান তিনি। জ্যাকির কণ্ঠ নকল করে ফারাহ বলেন, ‘দ্যাখো, আমি শুধু ঠোঁট নাড়াতে অথবা পা মেলাতে পারি। একসঙ্গে দুটো করতে পারি না।’
বলিউড ভাইজানের গল্প শেয়ার করে ফারাহ খান বলেন, সালমান খানের প্রথম স্ক্রিন টেস্ট চলাকালে তাঁকে নাচ শেখানোর দায়িত্ব পড়েছিল তাঁর ওপর। কিন্তু নাচ শেখাতে পারেননি। বরং দৌড়ে পালিয়েছিলেন।
“সত্যি বলছি, চার ঘণ্টা পর আমি কেঁদেকেটে দৌড় দিয়েছিলাম। বলেছিলাম, ‘কেউ তোমাকে নাচ শেখাতে পারবে না। তুমি কিচ্ছু জানো না।’ যখন জানলাম, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নির্মাতারা ওঁকে নির্বাচন করেছে, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ছবিটি বের হলে পর যখন দেখলাম, আরো হতবাক হয়েছিলাম—কী ভালোই না নেচেছে!”
ফারাহ খান না বললে ভক্তরা কী করে জানতেন এইসব মজার মজার তথ্য? বি-টাউন অনুরাগীরা চাইছেন, আরো মজার গল্প শুনতে। সূত্র : বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button