sliderরাজনীতিশিরোনাম

৪ এপ্রিল তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আলোচনা সভা

মুক্তিযুদ্ধের ইতিহাসে চেপে রাখা হয়েছে তেলিয়াপাড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা

জাতীয় মুক্তি কাউন্সিল তেলিয়াপাড়া দিবস উপলক্ষ্যে আজ ৪ এপ্রিল সন্ধ্যা ৬-৩০ মিনিটে এক আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভার মূল আলোচক জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম একাত্তরের মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে বলেন,বাংলাদেশ প্রতিষ্ঠার পরে গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসে তেলিয়াপাড়ার ভূমিকাকে চেপে রাখা হয়েছে।

একাত্তরের মার্চ-এপ্রিলের দিনগুলোতে হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে পূর্ব বাঙলার জনগণ যখন প্রতিরোধের পথ খুঁজে ফিরছিলেন সেসময় বিদ্রোহী বাঙালি সেনাকর্মকর্তারা বিদ্রোহী সিপাহি ও জনগণকে সাথে নিয়ে যে প্রতিরোধের কেন্দ্র গড়ে তুলেছিলেন,মুক্তিবাহিনী গড়ে তুলে রাজনৈতিক ভূমিকা রেখেছিলেন তা ইতিহাসে পাঠ্যবইয়ে উচ্চারিত হতে হবে।

আলোচনায় অংশগ্রহণ করে আরও বক্তব্য রাখেন মুঈনুদ্দীন আহমেদ, হাসিবুর রহমান, কাজী ইকবাল প্রমুখ।বক্তারা অতীতে জনগণের সকল প্রতিরোধের সংগ্রাম থেকে শক্তি সংগ্রহ ও শিক্ষা গ্রহণের আহবান জানান।

সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button