৪৬ বছর বয়সে এসএসসি পাশ করলেন আ’লীগ নেত্রী জয়তুন

নাটোর প্রতিনিধি : শিক্ষার কোন বয়স নেই, অদম্য ই”ছাশক্তি আর মনোবলই পারে সকল কৃতিত্ব অর্জন করতে। এবার তা প্রমাণ করলেন নাটোরের সিংড়া পৌরসভার নারী কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা: জয়তন বেগম (৪৬)। তিনি কারিগরি বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর নারী কাউন্সিল সদস্য মোছা: জয়তন বেগম পাস করার বিষয়টি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন। তিনি লিখেন, ‘আমি এস.এস.সি পরীক্ষায় (এচঅ ৪.৬১) পেয়েছি। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’। এসময় তাকে জনপ্রতিনিধি, রাজনীতি নেতাকর্মীরা শুভে”ছা ও অভিনন্দন জানান। মোছা: জয়তন বেগম (৪৬) সিংড়া পৌর এলাকার বাসষ্ট্যান্ড মহল্লার বাসিন্দা। তিনি সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং সিংড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
কাউন্সিলর মোছা: জয়তন বেগম বলেন, শিক্ষার কোনো বয়স নেই। আমি এই বয়সে আবার পড়াশোনা শুরু করেছি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছি। আমি ৪.৬১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি অনেক আনন্দিত। আমি উ”চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই।




