‘৪০ লাখ রোগী মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন’

বাংলাদেশে প্রায় ৪০ লাখ রোগী মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন, এদের মধ্যে বছরে প্রায় ১২ হাজার রোগীর অস্ত্রোপচার করা হয়ে থাকে। বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এই তথ্য প্রকাশ করে আরও বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বছরে প্রায় এ ধরনের প্রায় ৭০০ রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে।
দিবসটির এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ইউর ব্যাক ইন এ্যাকশন’ অর্থাৎ ‘নিয়মিত শারীরিক ব্যায়াম ও সঠিক অঙ্গভঙ্গি মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য প্রয়োজন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এসময় সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেমিনারে বক্তারা জানান, বর্তমান বিশ্বে কর্মজীবীদের মধ্যে ছুটি নেয়ার ৩০ শতাংশ মেরুদণ্ডের ব্যাথাসহ মেরুদণ্ডের বিভিন্ন সমস্যার কারণে নিয়ে থাকেন। রোগের শুরুতে এ ধরনের রোগীরা চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। নিজে প্রতিদিন ৫ মিনিট মেরুদণ্ডের ব্যায়াম করা ও আরও দু’জনকে এ ব্যায়াম করার আহ্বান জানানো হয়।




