উপমহাদেশশিরোনাম

৩৩২ কেজি ওজনের সিঙ্গাড়া!

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নেয়ার জন্যে এক অভিনব কাজ করে ফেলেছেন ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার গোপাল নগর কলোনির ১০ জন অত্যুত্‍‌‌সাহী মানুষ।
২০ বছরের রীতেশ সোনির নেতৃত্বে এই দশ জন মিলে বানিয়ে ফেলেছেন বিশ্বের সব থেকে বড় সিঙাড়া। ওজন ৩৩২ কেজি। তাদের এই কীর্তি নথিবদ্ধ করতে এবার তারা দারস্থ হয়েছেন গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর।
রীতেশ জানান, গত বছর তাদের জেলারই কাঠারিয়া বাজারের একদল মানুষ বিশ্বের সব থেকে বড় জিলিপি তৈরি করে গিনেস বুকে নিজেদের নাম তোলেন। তাদের দেখেই অনুপ্রাণিত হয়ে আরও ৯ জনের সাহায্য নিয়ে তিনি তৈরি করেছেন এই বিশালাকৃতির সিঙাড়া।
এর আগে ১১০ কেজি ওজনের সিঙাড়া বানিয়ে গিনেস বুকে নাম তুলেছিল ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড কলেজ। এই দলের অন্য আর এক সদস্য নবীন তিওয়ারি জানিয়েছেন, গিনেস বুকে নাম তোলার পিছনে তাদের আরও একটি উদ্দেশ্য আছে। তারা মনে করেন এভাবেই দৃষ্টি আকর্ষণ করা যাবে নেতাদের। স্বাধীনতার এত বছর পরেও এই জেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসের চূড়ান্ত অভাব লক্ষ্যণীয়। সেই সঙ্গে রয়েছে অশিক্ষীর সমস্যাও। গিনেস বুকে নাম উঠলে তবেই তাদের জেলার কথা গিয়ে পৌঁছাবে বড় বড় নেতাদের কানে।
বিশ্বের সব থেকে বড় সিঙাড়া বানানোর প্রস্তুতিতে লেগেছে ১৫ দিন। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এই সিঙাড়াটি তৈরি করতে লেগেছে ৯০ লিটার সাদা তেল, ১৭৫ কিলোগ্রাম ময়দা এবং ২০০ কেজি আলু। এই সিঙাড়ার উচ্চতা ৩ মিটার, এবং তিন দিকে মাপ যথাক্রমে ২ মিটার এবং দেড় মিটার করে। এর ব্যাসার্ধ ৩৬ ইঞ্চি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button