শিরোনামশীর্ষ সংবাদ

৩০ বছরের রেকর্ড অতিক্রম করেছে যমুনা নদীর পানি

বিগত ৩০ বছরের রেকর্ড অতিক্রম করে যমুনা নদীর তিনটি স্থানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়। ফলে ওই তিন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানান, এর ফলে আগামী দুইদিন উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি আরো হতে পারে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় উজানের পানি আগামী সপ্তাহ থেকে কমে যাবে এবং উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য, দেশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মূলত প্রতিবেশী দেশ ভারত, চীন ও নেপালে যদি বৃষ্টিপাতের ঘটনা বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়ে গেলে দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button