রাজনীতি
৩০ তারিখ কেন্দ্র পাহারা দিন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তাই সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন, গণনা পর্যন্ত থাকবেন। আপনার ভোটে গণতন্ত্র মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ মিনি স্টেডিয়ামে বিএনপি ও ঐক্যফ্রন্ট আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে, স্বৈরতান্ত্রিক নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করবো? এই নির্বাচন নির্ধারণ করবে, আমরা স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারব কি না।
তিনি বলেন, আমাদের সকল অধিকার কেড়ে নিয়েছে এ সরকার। তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা অনৈতিক, অথচ তারা সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। দেশবাসী এদের সকল ষড়যন্ত্র রুখে দিবে।




