sliderস্থানিয়

কটিয়াদীর মডেল থানায় ওপেন হাউস ডে

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: “আমার পুলিশ-আমার দেশ-বৈষম্যহীন বাংলাদেশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মডেল থানায় “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উনিশে এপ্রিল কটিয়াদী মডেল থানার প্রাঙ্গণে, এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করে কটিয়াদী মডেল থানা পুলিশ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্তে এবং এস আই সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান, সহ-সভাপতি শফিকুর রহমান বাদল ও মিজানুর রহমান স্বপন, উপজেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। আরো উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, শামসুল হক, চান মিয়া, মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরসালিন দারাশিকো সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে এলাকায় মাদক একটি মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যার বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাছাড়া জুয়া ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে জনসচেতনতা বাড়াতে হবে। অপরাধী সে “যে কেউই হোক বা যে কোন দলেরই হোক” তাকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্য ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন রাজনৈতিক পরিচয় এখানে কোন বিষয় নয়, আইন সবার জন্য সমান এ থানার আওতায় অপরাধ করলে কেউ ছাড় পাবে না। তিনি আরো বলেন পুলিশ সর্বদা সত্য ন্যায়ের পথে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button