sliderস্থানিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলায় সৌদি প্রবাসী এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

১৮ এপ্রিল শনিবার ডিউটিতে থাকাকালীন রাস্তা পরিষ্কার করার সময় এক দুর্ঘটনায়, উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা রমজান মিয়ার বড় ছেলে মোঃ আলমগীর (২৮) নিহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলমগীর সৌদি আরবের আলিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি প্রবাসে যান। শনিবার কর্মস্থলের দায়িত্ব পালনরত অবস্থায় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোম্পানির ফোরম্যান গতকাল নিহতের পরিবারটির নিকট এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ দেয়। নিহতের ছোট ভাই মোঃ রুবেল নিয়ে বলেন, আমরা ফোরমেনের মাধ্যমে এই মৃত্যু খবর পাই। এখন আমাদের চাওয়া একটাই, যেন সরকার দ্রুত সময়ের মধ্যে আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন। নিহত আলমগীরের স্ত্রী স্বামীর মৃত্যুর খবর পাগলের মত দিশেহারা হয়ে পড়েছেন। তিনি স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের কাছে তার স্বামীর মরদহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য দাবি জানান। আলমগীরের বৃদ্ধ মাতা সন্তান হারানোর ব্যথায় পাগলের মত আহাজারী করতে দেখা যায়। জরাজীর্ণ ভাঙ্গা টিনের ঘরের সম্মুখে দাঁড়িয়ে তার মা বলেন, অনেক ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন সুখের মুখ দেখতে। কিন্তু সবই শেষ। বর্তমানে সরকারের নিকট তার একটাই দাবি সরকার যেন দ্রুত তার ছেলের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করেন। আমরা যেন শেষবারের মতো ছেলের মুখটি দেখতে পারি।

তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button