slider

২ মন্ত্রীর লামা আগমন উপলক্ষে উপজেলা চেয়ারম্যানের মত বিনীময় সভা

মো : ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) সংবাদদাতাঃ আগামী ৪ ফেব্রুয়ারি ৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো, তাজুল ইসলাম এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র লামা আগমণকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় করেছেন।

আজ বুধবার বিকাল ৩ টায় তিনি তার অফিসকক্ষে এই মত বিনীময় করেন। এসময় স্থানীয় সাংবাদিকগণ এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স থেকে সুখিয়া-দুখিয়া সড়ক নির্মাণ, লামা পৌর শহরকে যানজট মুক্ত করার লক্ষে টিএন্ডটি পাহাড় থেকে থেকে লাইনঝিরি ও সাবেকবিলছড়ি সড়ক নির্মাণ এবং সর্বশেষ সম্ভাবনাময় পর্যটন স্পট ম্রারাতং সড়কের উন্নয়নে এলজিডি মন্ত্রীর নিকট দাবি জানাতে পরামর্শ দেয়া হয়।

উপজেলা চেয়ারম্যান মন্ত্রীগণের লামা আগমনকে সফল ও সার্থক করে তুলতে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের সমাবেশকেও শতভাগ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারনা ইতিমধ্যে শুরু হয়েছে। গত সপ্তাহ ব্যাপী মন্ত্রীগণের আগমন ঘিরে সাজসাজ প্রস্তুতি শুরু হয়েছে। নব নির্মিত উপজেলা পরিষদ ভবনকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হচ্ছে। পরিষদ কমপ্লেক্স ভবন জুড়ে বিশাল বর্ণাঢ্য প্যান্ডেল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এলজিডি মন্ত্রীর এবারই প্রথম লামায় আগমণ ও সমাবেশ উপলক্ষে বান্দরবান জেলায় লামা-আলীকদম ও পাশ্ববর্তী চকরিয়া উপজেলার ৪-৫ হাজারেরও বেশি লোক উপস্থিত থাকবেন বলে সবাই ধারনা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button