আন্তর্জাতিক সংবাদশিরোনাম

২১ জুন থেকে কারফিউ তুলে নিচ্ছে সৌদি আরব

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা ২৪ ঘণ্টার কারফিউ আগামী ২১ জুন থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। তবে পবিত্র মক্কা নগরীতে পুরোপুরি কারফিউ তুলে নেয়া হবে না বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, ২১ জুন থেকে মক্কায় বেলা তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে । এর আগে রমজান মাসে কারফিউ কিছুটা শিথিল করেছিল সৌদি সরকার। কিন্তু ঈদের ছুটির মধ্যে দেশটিতে আবারো ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়।
জানা গেছে, সৌদি আরবে আগামী ৩১ মে থেকে দেশের অভ্যন্তর ভ্রমণ, সরকারি এবং বেসরকারি অফিস ও মসজিদ খুলে দেয়া হবে।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৫ জন। মারা গেছেন ৩৯৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button