খেলা

২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলব সাকিবের নেতৃত্বেই: মাশরাফি

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করলেও বিষয়টি গোপন করায় বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দোষ স্বীকার করায় এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। ফলে ২০২০ সালের ২৯ নভেম্বর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন।
সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত সারাদেশের মানুষ। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্যও বড় ধাক্কা। এমন ঘটনার পর তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা।
ঘটনার পর সাকিবকে নিয়ে টুইট করেছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টুইট বার্তায় তিনি লিখেছেন, দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…! ’
তা আগে টুইট বার্তায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জানান, সাকিবের সঙ্গে বয়সভিত্তিক এবং আন্তর্জাতিক মিলে ১৮ বছর ধরে খেলেছি। তাকে ছাড়া (ভারত সফরে) খেলতে যাওয়াটা দুঃখজনক। আশা করি সাকিব দ্রুত ফিরে আসবে। দেশবাসী এবং আমার সমর্থন তার সঙ্গে সবসময় আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button