খেলা

২০১৯ বিশ্বকাপ : শ্রীলঙ্কার সফল হওয়ার ‘মন্ত্র’ জানালেন সাবেক অধিনায়ক

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভার মতে, ২০১৯ বিশ্বকাপে তার দেশের সাফল্য নির্ভর করছে দুই তারকা খেলোয়াড় অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমালের ওপর।
১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ডি সিলভা বলেন, ‘খারাপ ফর্ম, খেলোয়াড়দের ইনজুরি কাটিয়ে তারুণ্যনির্ভর লঙ্কান দলকে আগামী বিশ্বকাপে সাফল্য পেতে হলে ম্যাথুজ-চান্ডিমালকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমি মনে করি বর্তমান দলে সবচেয়ে যোগ্যতাসম্পন্ন অলরাউন্ডার ম্যাথুজ এবং চান্ডিমালের রয়েছে খুবই ভালো ক্রিকেটীয় জ্ঞান। আপনি অধিনায়ক থাকলেন কিনা সেটা কোনো বিষয় নয়। যেভাবেই থাকেন না কেন অংশ হিসেবে দলের প্রয়োজনে আপনি একই ভূমিকা রাখবেন।’
গেল বছর যাচ্ছেতাই পারফরমেন্স করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৩ টেস্টে চার জয় সাত হার দুটি ড্র, ২৯ ওয়ানডেতে পাঁচ জয় ২৩ হার একটি পরিত্যক্ত এবং ১৫টি-২০তে ৫ জয় ১০ হারের স্বাদ নেয় লঙ্কানরা। তবে গেল বছরের শেষের দিকে বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দলের দায়িত্ব দিয়েই ঘুড়ে দাঁড়ায় শ্রীলঙ্কা। চলতি বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। এরপর বাংলাদেশের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ ও টি-২০ সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা।
বছরের শুরুতে দুর্দান্ত সব সাফল্য সঙ্গী করে দেশের মাটিতে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ-ভারতকে নিয়ে নিদাহাস ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন করে শ্রীলঙ্কা। ডাবল লিগ পর্বে ভারতের কাছে একবার ও বাংলাদেশের কাছে দু’বার হেরে ফাইনালেই উঠতে পারেনি লঙ্কানরা।
তবে নতুন কোচ হাথুরুসিংহের অধীনে দল এগিয়ে যাবে মনে করেন ১৯৯৬ বিশ্বকাপের তারকা ব্যাটসম্যান ডি সিলভা, ‘সাধারণ কথায় তিনি সম্ভবত সেরা.. কেননা তিনি (হাথুরু) দলের খেলোয়াড়দের সাথে সহজেই মিশতে এবং সম্পর্ক গড়তে পারেন। আবার খেলোয়াড়রাও তার সাথে অনায়াসে মিশতে পারে। এছাড়া ভাষা বা সংস্কৃতির কোনো বাধা নেই, যা উভয়কেই অনায়াসে একে অপরকে বুঝতে সহায়ক হবে।’
গত জুলাইয়ে পতদ্যাগ করার পর এ বছরের শুরুতে আবারো শ্রীলঙ্কা সিমিত ওভারের দলের নেতৃত্বে ফেরেন ৩০ বছর বয়সী ম্যাথুজ। তবে ইনজুরির কারণে মাত্র একটি ওয়ানডে খেলতে পেরেছেন তিনি। তার অবর্তমানে সিমিত ওভারে দলের নেতৃত্ব দিয়েছেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল।এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button