ফিচারশিরোনাম

১ টাকায় খাবার বিক্রি করে চলেছেন ৮০ বছরের বৃদ্ধা

৩০ বছর আগে যে দামে খাবার বিক্রি করা হতো এখনো সেই একই দামে খাবার বিক্রি করে চলেছে একটি রেস্তোরাঁ। আর সেই খাবারের দাম হলো মাত্র এক টাকা। রেস্তোরাঁটি ভারতের দক্ষিণের শহর কোইমবাতোরে অবস্থিত। এর মালিক কামালাথাল নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধা।
ভারতীয় মূদ্রায় এক টাকার কমে সকালের নাস্তা সরবরাহ করছে এই রেস্তোরাঁ। স্থানীয় খাবার ইডলি ও পিঠা পাওয়া যায় সেখানে। সঙ্গে ডাল ও নারিকেলের চাটনিও দেয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একই খাবার ত্রিশ বছর আগেও এই দামেই বিক্রি করতেন কামালাথাল। তবে অবাক করার বিষয় হচ্ছে, এই দামে খাবার বিক্রি করে যে তার লোকশান গুনতে হচ্ছে তা কিন্তু নয়।
বৃদ্ধা কামালাথাল জানান, প্রতিদিন কমপক্ষে ২০০ রুপি লাভ হয় তার। তিনি বলেন, ‘সব কিনতে আমি ৩০০ রুপি খরচ করি। আর প্রতিদিন ২০০ রুপি লাভ করি। এতেই আমি খুশি। কারণ এত কম টাকায় খেতে পেরে সাধারণ মানুষ খুব খুশি হয়। আর তা দেখে আমারও প্রাণ জুড়ায়। দাম বেশি ধরলে হয়ত লাভ আরও অনেক হতো। কিন্তু তাতে মানুষের দোয়া পেতাম না। কাস্টমারও কম হতো।’
তিনি আরো বলেন, ‘মানুষকে খাওয়াতে আমার ভাল লাগে। যারা ভালো খাবার খেতে পারে না তাদের আমি খাওয়াতে চাই। তাই খাবারের দাম আর বাড়াইনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button