আইন আদালত
১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় পেল বিজিএমইএ

রাজাধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে তোলা ভবন ভাঙাসহ আদালতের নির্দেশনা বাস্তবায়নে আরও এক বছর সময় পেয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ‘আর সময় চাওয়া হবে না’ এই মর্মে মুচলেকা দিলে আদালত তা মঞ্জুর করে সময় বৃদ্ধির এ আদেশ দেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।
আদালত বলেছেন, বিজিএমইএ ১৬ তলা ওই ভবন ভেঙে ফেলার জন্য ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় পাচ্ছে।
প্রধান বিচারপতি বলেন, “এবার যেন বাস্তবায়ন হয়, ১২ মাস ১০ দিন সময় পাচ্ছেন এটা মনে রাখবেন।”



